সরাইলে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল রহমান মিঠুন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।বুধবার (৮মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার

2023-03-08T23:24:27+00:00
2023-03-08T23:24:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ১১:২৪ পিএম   (ভিজিট : ৩২৩)
X


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল রহমান মিঠুন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (৮মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রাজাবাড়িয়া কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল রহমান মিঠুন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মির্জাপুর এলাকার আব্দুল জলিল ব্যাপারীর ছেলে। এ ঘটনায় তার অপর ভাই মো. লিটন মিয়া আহত হয়েছেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর বড় ব্রিজের কাছে রাজাবাড়িয়া কান্দি এলাকায় একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুই ভাই ছিটকে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মিঠুন নামে একজন মারা যান। আরেক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy