প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৪:০৭ পিএম (ভিজিট : ২১০)

X
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেয়ে শিক্ষার্থীদের সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীরা।
বৃহষ্পতিবার (৯ মার্চ) সকাল ১১টায় সোনারায় উচ্চ বিদ্যালয় থেকে মানবকল্যাণ পরিষদের উদ্যোগে ও নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। র্যালিটি সোনারায় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ হতে বের হয়ে পার্শ্ববর্তী ধরনীগঞ্জ বাজার পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে উক্ত বিদ্যালয় চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে দুই শতাধিক বাইসাইকেল নিয়ে মেয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সোনারায় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরীর সভাপতিত্বে ও গৌরব কুমার দাস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কার্নিজ, আব্দুল মালেক সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, উল্লেখিত সংস্থাটির এরিয়া কো-অর্ডিনেটর ইয়াছিন আলী, নারী নেত্রী তৌহিদা জ্যোতি, প্রধান শিক্ষক রমনী কান্ত রায় প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বাবু/জেএম