শিপইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর দেড়টার

2023-03-09T16:28:18+00:00
2023-03-09T16:31:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিপইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৪:২৮ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৩ ৪:৩১ পিএম  (ভিজিট : ১৪২)
X

শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় তাহের শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজটি গ্যাস দিয়ে কাটার সময় এ দুর্ঘটনাটি ঘটে। ওই ইয়ার্ডের মালিক আবু তাহের। তিনি বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলমের পিতা।

নিহত জাহাজ ভাঙা শ্রমিকের নাম মো. আশরাফ মোল্লা (৬৬)। সে নড়াইল জেলার লোহাগাড়া থানার কুমার ডাঙ্গা গ্রামের মৃত ওসমান মোল্লার ছেলে। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বিস্ফোরণে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিপইয়ার্ডে গ্যাস দিয়ে জাহাজ কাটতে গিয়ে এক শ্রমিক দগ্ধ হয়েছেন। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় এবং তখন তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা তাকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির ৩৬নং ওয়ার্ডে ভর্তি করেন। কর্তব্যরত ডাক্তার জানান, তার অবস্থা আশঙ্কাজনক এবং তার শরীরের শতভাগ পুড়ে গেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেড়টার দিকে ওই শ্রমিকের মৃত্যু হয়।

অন্যদিকে জাহাজ ভাঙা শ্রমিকরা বলছেন, ইয়ার্ডের মালিক ইয়ার্ডে কাজ করার সময় সেখানে থাকা সমস্ত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ না করায় দুর্ঘটনাটি ঘটেছে।

বাবু/জেএম




  বিষয়:   শ্রমিকের  মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy