আবারও টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি মোল্লা আজিজুর রহমান

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তিসহ থানার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় আবারও

2023-03-09T16:34:12+00:00
2023-03-09T16:34:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি মোল্লা আজিজুর রহমান
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৪:৩৪ পিএম   (ভিজিট : ১৮৪)
X

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তিসহ থানার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় আবারও টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান। এই নিয়ে তৃতীয় বারের মতো তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমানকে এ পুরষ্কারে ভূষিত করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন ও কালিহাতী সার্কেল এএসপি সহ জেলার অন্যান্য পুলিশ অফিসারবৃন্দ।

পুরষ্কার প্রাপ্তিতে ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, আমি জেলার পুলিশ সুপার স্যারসহ সকল সিনিয়র স্যারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার এ অর্জনে দায়িত্ব আরও বেড়ে গেল। সামনের দিনগুলোতে আরও উদ্দীপনা নিয়ে কাজ করব। আমার এ অর্জন আমার সকল সহকর্মীদের। এসময় তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য কালিহাতীবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান।

বাবু/জেএম





  বিষয়:   টাঙ্গাইল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy