চাঁদপুরে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় দুই নবজাতকের মৃত্যু

মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর

সারাবাংলা

চাঁদপুর শহরের আব্দুল করিম পাটওয়ারী সড়কের চাঁদপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা অবহেলার কারণে দুই নবজাতকের মৃত্যু হয়েছে। এই

2023-03-09T16:42:34+00:00
2023-03-09T16:44:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদপুরে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় দুই নবজাতকের মৃত্যু
মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৪:৪২ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৩ ৪:৪৪ পিএম  (ভিজিট : ১৮৯)
X

চাঁদপুর শহরের আব্দুল করিম পাটওয়ারী সড়কের চাঁদপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা অবহেলার কারণে দুই নবজাতকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় হাসপাতালের পরিচালক মোরশেদ আলমকে নবজাতকদের স্বজনরা মারধর করে পুলিশে সোপর্দ করে।

বুধবার (৮ মার্চ) রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে দুই নবজাতক মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার পর পর হাসপাতালের চিকিৎসক অন্য পরিচালকরা পালিয়েছে। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

রাত ৮টার দিকে সিজারের পর হাসপাতালের হাসপাতালের চতুর্থ তলায় চাঁদপুর শহরের পুরাণ বাজার বাকালি পট্টির ভ্যান চালক শাহজাহান মিয়ার দুই দিন বয়সী নবজাতক চিকিৎসা সেবা না পেয়ে মৃত্যু বরণ করে। আর রাত সাড়ে ৮টার দিকে সিনিয়র নার্স আকলিমা ও ওটি ইনচার্জ মোরশেদ আলমের নরমাল ডেলিভারির সময় স্থানীয় বকাউল বাড়ি রোডের সন্তু বেপারীর নবজাতকের মৃত্যু হয়।

ভ্যান চালক শাহজাহান বলেন, সোমবার (৬ মার্চ) রাত ৮টায় এই হাসপাতালে তার স্ত্রী সুফিয়া বেগম’র সিজারের মাধ্যমে কন্যা শিশুর জন্ম হয়। জন্মের পর থেকে সুস্থই ছিল। আজকে দুপুরে বাচ্চা অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষকে জানানো হয়। তারা চিকিৎসক দেখিয়ে বলছে পেটে গ্যাস জমেছে। ওষধ দেয়ার পরও সুস্থ হয়নি। পরে রাতে মারা যায়। 

তিনি অভিযোগ করে বলেন, শুধুমাত্র আমার শিশুরই মৃত্যু হয়নি। আমার স্ত্রীর অবস্থাও খারাপ। তার ব্যথার যন্ত্রণায় চিৎকার দিলেও নার্সদেরকে পাওয়া যায়নি। তাদের ফার্মেসি বন্ধ থাকে, কোন ওষধ পাওয়া যায় না। 

হাসপাতালের পরিচালক ওটি ইনচার্জ মোরশেদ আলম স্বীকার করেন, তিনি ও নার্স আকলিমা হীরার নরমাল ডেলিভারি করেছেন। কিভাবে মৃত্যু হয়েছে এই বিষয়ে আর কিছু বলতে চাননি।

চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশুদের অভিভাবকের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে ঘটনা জানিয়েছে। পরিচালক মোরশেদের বিরুদ্ধে অভিযোগ। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনা তদন্ত করে এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, ঘটনাটি আমি জানতে পেরেছি। অভিভাবকদের সাথে কথা বলা হবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জেএম




  বিষয়:   চাঁদপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy