চলাচলের রাস্তায় বাঁশের বেড়া তিন পরিবার ঘরবন্দী

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার আমতলীর আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামে অসহায় বিধবা পরিবারকে ঘরবন্দী করে রাখতে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়েছে সেলিম

2023-03-09T17:04:59+00:00
2023-03-09T17:04:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চলাচলের রাস্তায় বাঁশের বেড়া তিন পরিবার ঘরবন্দী
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৫:০৪ পিএম   (ভিজিট : ২৫৫)
X

বরগুনার আমতলীর আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামে অসহায় বিধবা পরিবারকে ঘরবন্দী করে রাখতে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়েছে সেলিম মাতুব্বর  নামে এক প্রভাবশালী ও  তার লোকজন। 

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বরগুনা আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব সোনাখালী গ্রামের মৃত্যু রুপ গাজীর স্ত্রী বিধবা সোনাবরু বেগম, মৃত্যু লাল গাজীর স্ত্রী বিধবা সুমী বেগম ও আব্দুল করিম এর পরিবারকে ঘরবন্দী করে রেখেছে একই এলাকার প্রভাবশালী মৃত্যু বাছের মাতুব্বর এর ছেলে সেলিম মাতুব্বর।

ভুক্তভোগী বিধবা সুমী বেগম (৬৫) বলেন, আমার ভাসুর রুপ গাজীর রেকর্ডীয় জমির উপর দিয়ে আমাদের তিন পরিবারের চলাচলের রাস্তায় সেলিম মাতুব্বর লোকজন নিয়ে বাশের বেড়া দিয়েছে, আমার নাতি নাতনিদের শুকাতে দেওয়া জামাকাপড় নদীতে ফেলে দিয়েছে, আমার জাল (ভাসুরের স্ত্রী) সোনাবরুকে মারতে চাইছে, আমি আমি এই ঘটনার ন্যায় বিচার চাই।

ভুক্তভোগী বিধবা সোনাবরু বেগম (৭৫)বলেন, আমার স্বামীর রেকর্ডীয় জায়গায় আমাদের চলাচলের পথে আমাদের প্রতিবেশী সেলিম মাতুব্বর ও তার দুই ছেলে নজরুল মাতুব্বর ও সোহেল মাতুব্বর, মেয়ে শাহীনুর ও তার স্ত্রী হামিদা বেগম সহ ১০ থেকে ১২ জন লোক এসে বাঁশের বেড়া দিয়ে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। এই বিরোধীয় জমি নিয়ে ইউনিয়ন পরিষদ বিচার চলমান, সেলিম মাতুব্বর সালিশীর দিন কাগজ দেখাতে পারে নাই, এক সপ্তাহের সময় চেয়ে দুই মাস অতিবাহিত হয়েছে, সেলিম মাতুব্বর আমার মেয়ের জামাই এবং দুই নাতিকে মিথ্যা মামলা দিয়েছে, সে বিভিন্ন ভাবে আমাকে এবং আমার নাতি নাতনিকে হয়রানি করছেন, আমি এই ঘটনায় ন্যায় বিচার চাই। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক লোকেরা জানিয়েছেন, ভূমি সংক্রন্ত কাগজপত্র তুলে দেওয়া, ভূমি বন্ধবস্ত করিয়ে দেওয়া, রেকর্ড করিয়ে দেওয়াসহ ভূমি অফিসের দালালীও করেন সেলিম মাতুব্বর, মানুষের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ সৃষ্টি করাই তার পেশা, সেলিম মাতুব্বর ইতিপূর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা, ভাঙচুর ও নাশকতার মামলায় জেলও খেটেছেন, তার বিরুদ্ধে অন্যের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটের মামলাসহ একাধিক মামলা রয়েছে। 

এ ব্যাপারে অভিযুক্ত সেলিম মাতুব্বর মুঠোফোনে কোন কথা বলবেন না বলে জানান। এ বিষয়ে আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন বলেন,  চলাচলের রাস্তা বন্দ করার খবর শুনেছি। সরেজমিনে দেখে তারপর ব্যবস্থা নেয়া হবে। 

আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, এ বিষয় অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

বাবু/জেএম




  বিষয়:   তিন  পরিবার  ঘরবন্দী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy