ডিমলায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডিমলায় চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ডিমলা

2023-03-09T17:37:19+00:00
2023-03-09T17:37:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডিমলায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৫:৩৭ পিএম   (ভিজিট : ২৬৬)
X

নীলফামারীর ডিমলায় চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ডিমলা উপজেলা প্রশাসানের আয়োজনে বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা  ডা. রাশেদুজ্জামান রাশেদ, ডিমলা থানার ওসি মো. লাইছুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী, বিজিবি’র বালাপাড়া কোম্পানী কমান্ডার আইয়ুব আলীসহ ইউ.পি চেয়ারম্যান ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

বক্তারা নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ প্রশাসনকে তৎপর থাকতে হবে বলে জানিয়েছেন। এবং সীমান্তে চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে সর্বদা সর্তক থাকার আহবান জানান।

বাবু/জেএম





  বিষয়:   ডিমলা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy