দেশে পৌঁছেছে রিয়াজ উদ্দিন জামির মরদেহ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

সকাল থেকেই অপেক্ষা তিনি আসবেন। তাকে গ্রহণ করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে একে একে জড়ো হচ্ছে তার

2023-03-09T20:12:12+00:00
2023-03-09T20:14:13+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
দেশে পৌঁছেছে রিয়াজ উদ্দিন জামির মরদেহ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৮:১২ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৩ ৮:১৪ পিএম  (ভিজিট : ২৫৩)
X

সকাল থেকেই অপেক্ষা তিনি আসবেন। তাকে গ্রহণ করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে একে একে জড়ো হচ্ছে তার সহকর্মী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীরা। সময় যেন কিছুতেই ফুরাতে চায় না। তিনি কখন আসবে, কখন শেষ হবে অপেক্ষা। এসেছে তার দুই শিশু সন্তানও।

সকাল গড়িয়ে দুপুর হয়েছে সবার উৎকন্ঠা যেন বেড়েই চলেছে। বেলা দেড়টার দিকে একটি গাড়ি সীমান্তের শূন্য রেখার কাছাকাছি নেওয়া হয়েছে। যে গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হবে। সবাই জটলা বেধেছে শূন্য রেখায়। হা ঐ তো তিনি আসছে ঐ দেখা যাচ্ছে একটু একটু করে তিনি এগিয়ে আসছেন। হা তিনি এসেছেন তবে পায়ে হেঁটে নয়। তিনি এসেছেন কফিনে করে লাশবাহী গাড়িতে চড়ে। তিনি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি। সন্তানদের জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকেন প্রয়াতের স্ত্রী রীনা আক্তার। এময় শূন্য রেখায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি (৫০)। গত সোমবার রাত সোয়া ১১টায় ভারতের মুম্বাই টাটা মেমোরিয়্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।

সাংবাদিক নেতা জামিরের মরদেহ আসার খবরে বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল থেকেই জেলার সর্বস্তরের সাংবাদিকরা স্থল বন্দরে উপস্থিত হয়। দুপুরে লাশবাহী কফিন চেকপোষ্টে এসে পৌঁছলে শূন্য রেখার অপেক্ষমান সাংবাদিকরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। প্রিয় নেতাকে কফিনে দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেনি। দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন কেউ কেউ। প্রিয় নেতার এই অকাল মৃত্যু যেন কিছুইতে মেনে নিতে পারছিলেন না তারা।

জেলা প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির মরদেহ গ্রহণ করতে সকাল থেকেই সীমান্তের শূন্য রেখায় উপস্থিত হয় জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন উপজেলার সর্বস্তরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সৈয়দ মিজানুর রেজা, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সিনিয়র সাংবাদিক আল আমিন শাহীন, মনির হোসেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. মোশাররফ হোসেন বেলাল, আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম, সাংবাদিক মানিক মিয়া, আবুল হাসনতা রাফি, মাসুক হৃদয়, শাহদাৎ হোসেন, মেহেদী নূর পরশ, শফিকুল ইসলাম, সোহেল আহাদ, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, সাংবাদিক হান্নান খাদেম, বিশ্বজিৎ পাল বাবু, কাজী মফিকুল ইসলাম সুহিন, জুটন বনিক, খ ম হারুনুর রশিদ ঢালী, মহিউদ্দিন মিশু, আশরাফুল মামুন, রুবেল আহমেদ, মোহাম্মদ আবির, হাসান মাহমুদ পারভেজ, সাদ্দাম হোসেন, মোহাম্মদ রনি, আশিষ সাহা, জলিল, আনিসুর রহমান, ইসমাইল হোসেন ও আখাউড়া উপজেলা  ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ।

এসময় সাংবাদিক নেতা রিয়াজ উদ্দিন জামি'র কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, আখাউড়া প্রেসক্লাব, প্রেসক্লাব আখাউড়া ও আখাউড়া উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, রিয়াজ উদ্দিন জামি গত ৬ মাস ধরে ক্যান্সারে ভুগছিলেন। এর আগেও তিনি একবার ভারতের চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন। কিন্তু এ যাত্রায় তার আর ফেরা হলো না।

বাবু/জেএম




  বিষয়:   রিয়াজ  উদ্দিন  জামির  মরদেহ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy