রাজধানীর রামপুরায় ভবনে আগুন, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর পশ্চিম রামপুরার উলন রোডের একটি পাঁচ তলা ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। এতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

2023-03-09T22:02:35+00:00
2023-03-09T22:02:35+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রাজধানীর রামপুরায় ভবনে আগুন, একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ১০:০২ পিএম   (ভিজিট : ১৮১)
X


রাজধানীর পশ্চিম রামপুরার উলন রোডের একটি পাঁচ তলা ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। এতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদুল ইসলাম।

তিনি জানান, আজ রাত ৮টার দিকে আগুন লাগার খবর আসে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তাদের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পাঁচ তলা ভবনটির ছাদের ওপর স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত ঘটেছে জানিয়ে তিনি বলেন, আগুন ভয়াবহতা ছোট হলেও এ ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস বলেন, পশ্চিম রামপুরার উলন রোডের একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। এতে ভবনের একজন বাসিন্দা মারা গেছেন। 

-বাবু/এ.এস





  বিষয়:   রামপুরা  নিয়ন্ত্রণে 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy