নিহত ও আহতদের মাঝে চেক বিতরণ করলেন সীমা অক্সিজেন কর্তৃপক্ষ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।সীমা অক্সিজেনের মালিকপক্ষ বিস্ফোরণে

2023-03-09T22:24:12+00:00
2023-03-09T22:28:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে বিষ্পোরণ
নিহত ও আহতদের মাঝে চেক বিতরণ করলেন সীমা অক্সিজেন কর্তৃপক্ষ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ১০:২৪ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৩ ১০:২৮ পিএম  (ভিজিট : ৩২৮)
X


চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

সীমা অক্সিজেনের মালিকপক্ষ বিস্ফোরণে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে চেকের মাধ্যমে ১০ লাখ টাকা, অঙ্গ-প্রত্যঙ্গ হারানো শ্রমিকদের ৫ লাখ টাকা এবং আহতদের ২ লাখ টাকা প্রদান করেন।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৫টায় উপজেলা কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়। এ ছাড়া নিহতের পরিবারের কেউ উপযুক্ত হলে তাদের চাকরি দেওয়ারও আশ্বাস দেন মালিকপক্ষ।

এ দুর্ঘটনায় নিহত আব্দুল কাদের, শামসুল আলম, প্রবেশ লাল শর্মা, রতন, সালা উদ্দিন, সেলিম ও ফরিদসহ নিহত সাতজনের পরিবারের কাছে চেক হস্তান্তর করা হয়েছে। আহতদের মধ্যে অনুপস্থিত শ্রমিকদের নিজ দায়িত্বে চেক পৌছে দেবেন বলে জানিয়েছন  উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইউএনও মো. শাহাদাত হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ কামাল চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ নিশ্চিত করেন।

ওই সভা শেষে "সীমা অক্সিজেন প্ল্যান্টের" মালিক মামুন সাহেব তার প্ল্যান্টের নিহত ও আহতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন কার্যালয়ে নিহত ও আহতদের মাঝে চেক বিতরণ করেন মালিক কর্তৃপক্ষের প্রতিনিধিগন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদ কামাল।

এসময় আরো উপস্থিত ছিলেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীসহ সাংবাদিক নেতৃবৃন্দ। মালিকের পক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সীমা গ্রুপ অব ইন্ডাস্ট্রির ম্যানেজার ইফতেখার উদ্দিন।

উল্লেখ্য, গত (৪ মার্চ) বিকেলে সীমা অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণে ৭ জন নিহত ও ৩০ জন আহত হন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy