উখিয়ায় চার হাজার পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের উখিয়া থানাধীন থাইংখালী এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ কামাল উদ্দিন (৩৫) নামে একজন মাদক কারবারীকে

2023-03-10T08:09:08+00:00
2023-03-10T09:14:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উখিয়ায় চার হাজার পিস ইয়াবাসহ আটক ১
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৮:০৯ এএম  আপডেট: ১০.০৩.২০২৩ ৯:১৪ এএম  (ভিজিট : ১৩৬)
X

কক্সবাজারের উখিয়া থানাধীন থাইংখালী এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ কামাল উদ্দিন (৩৫) নামে একজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। আটক ব্যক্তি উখিয়া পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থাইংখালী হাকিমপাড়ার মৃত ইলিয়াসের ছেলে।
 
কক্সবাজার র‌্যাব-১৫ সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. জামিলুল হক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজার সিপিএসসি’র একটি আভিযানিক দল উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের থাইংখালী হাকিমপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় কামাল উদ্দিন নামে একজন মাদক কারবারীকে আটক করা হয়।
 
পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাবু/এ আর 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy