বিধ্বস্ত ভবনটির বিষয়ে সিদ্ধান্ত ৪৫ দিন পর

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ার সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণে বিধ্বস্ত সেই ভবন পুনরায় সংস্কার করা হবে নাকি ভাঙা হবে, তা নির্ধারণ

2023-03-10T17:18:08+00:00
2023-03-10T17:18:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিধ্বস্ত ভবনটির বিষয়ে সিদ্ধান্ত ৪৫ দিন পর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৫:১৮ পিএম   (ভিজিট : ১৩১)
X


রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ার সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণে বিধ্বস্ত সেই ভবন পুনরায় সংস্কার করা হবে নাকি ভাঙা হবে, তা নির্ধারণ করতে ৪৫ দিন সময় লাগবে বলে জানিয়েছে রাজউকের তদন্ত কমিটি। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কমিটির এক সদস্য এ কথা জানান।

বিস্ফোরণের পর ৬ সদস্যের তদন্ত কমিটি করেছে রাজউক। মেজর (অবসরপ্রাপ্ত) শামসুদ্দিনের নেতৃত্বাধীন এই কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটির ধসে পড়া ঠেকাতে কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার (৯ মার্চ) রাত থেকে। শুক্রবার সকালে ভবনের ক্ষতিগ্রস্ত কলামে স্টিলের পাইপ দিয়ে অস্থায়ী সাপোর্ট দেয়া হয়েছে। ভবনটির সামনের অংশের ক্ষতিগ্রস্ত কলামগুলোর পাশে ওই পাইপগুলো স্থাপন করা হয়েছে।

সকাল ১০টা পর্যন্ত মোট ৫টি স্টিলের পাইপ দিয়ে কলামগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। নিচতলার মেঝে থেকে ছাদ পর্যন্ত ওই পাইপ দেয়া হয়েছে। একেকটি পাইপের আয়তন ৬ ইঞ্চি। আর লম্বায় ২০ ফুট। প্রয়োজন অনুযায়ী কেটে পাইপ বসানো হয়েছে। পাইপগুলোকে মাইল্ড স্টিল বা এমএস পাইপ বলে।

রাজউকের কর্মকর্তারা বলেন, ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরের দিকের কলামেও ঠিকা দেয়া হবে। তবে ভেতরে গিয়ে কাজ করার অনুমতি এখনো মেলেনি। তাই আপাতত বাইরের দিকের কলামে শুধু সাপোর্ট দেয়ার কাজটি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই পাইপগুলো ঘটনাস্থলে নেয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে পাইপ বসানোর কাজ শুরু করেন রাজউকের কর্মীরা। সারা রাত পাইপ বসানোর কাজ করা হয়।

কলামের পাশে স্টিলের পাইপ বসানোর পাশাপাশি বেজমেন্টে জমে যাওয়া পানি সেচ দিয়ে অপসারণ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের সূত্র বলছে, শুক্রবার দুপুর নাগাদ উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হতে পারে। পরে ভবনটির সামনের অংশের রাস্তা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হতে পারে।

এই ঘটনায় এখন পর্যন্ত ২২ নিহত ও অন্তত ১০০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

-বাবু/এ.এস





  বিষয়:   সিদ্ধান্ত  গুলিস্তান 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy