প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৫:২৬ পিএম (ভিজিট : ১২২)

X
ভেড়ামারার গোলাপনগরে বৃহস্পতিবার রাতে ড্রাম ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারি ইমরান হোসেন (২৬) নিহত হয়েছে। রাত ১১টা পর্যন্ত এলাকাবাসী ভেড়ামারা-রায়টা মহাসড়ক অবরোধ করে রাখে।
ভেড়ামারা থানা ও এলকাবাসী সূত্রে জানা গেছে, ইমরান হোসেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করেন। বাড়ি ফেরার পথে ড্রাম ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারি ইমরান হোসেন (২৬) নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে বাহাদুরপুর নতুন পাড়া গ্রামের ভ্যান চালক বাচ্চু মিয়ার ছেলে। ঘাতক ট্রাককে আটক করে স্থানীয় জনতা।
ঘটনাস্থল পরিদর্শন করেন ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম। এই রাস্তায় বেপরোয়া গতির ড্রামসহ সকল অবৈধ যান চলাচল বন্ধের দাবি জানান স্থানীয় জনগণ।
বাবু/জেএম