কুষ্টিয়ায় গৃহবধূ হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ায় তরলদাহ্য পদার্থ ছুড়ে অন্তঃসত্ত্বা গৃহবধুকে হত্যার দায়ে রোকনুজ্জামান ওরফে রনি (৩৭) নামের এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

2023-03-10T17:39:31+00:00
2023-03-10T17:39:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়ায় গৃহবধূ হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৫:৩৯ পিএম   (ভিজিট : ১০৯)
X

কুষ্টিয়ায় তরলদাহ্য পদার্থ ছুড়ে অন্তঃসত্ত্বা গৃহবধুকে হত্যার দায়ে রোকনুজ্জামান ওরফে রনি (৩৭) নামের এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহষ্পতিবার বিকেলে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালেন বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম দণ্ডপ্রাপ্ত যুবকের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ে সাজাপ্রাপ্ত যুবককে আরও ৫০হাজার টাকা জরিমানারও আদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত ওই যুবক হলেন, কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাসদস্য ফজলুল হকের মাদকাসক্ত ছেলে রোকনুজ্জামান ওরফে রনি (৩৮)।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিয়ে ভাড়াটিয়া অন্তঃসত্ত্বা গৃহবধু জুলেখা খাতুন (৩৫) বাড়ির মালিক হামিদা খাতুনের সাথে তার দোতলায় বসে গল্প করছিলেন। এ সময় ইন্টারনেট সংযোগের পাসওয়ার্ড দেওয়া নেয়াকে কেন্দ্র করে পূর্ব থেকে সৃষ্ট দ্বন্দ্বের জেরে বাড়ির মালিকের ছেলে রোকনুজ্জামান পেট্টোল, তারপিনসহ অতিদাহ্য মিশ্রিত তরল ছুড়ে গ্যাস লাইটের আগুন ধরিয়ে দেয় গৃহবধু জুলেখার দেহে। এ ঘটনায় ওই গৃহবধূর শরীরের ৭০শতাংশ অগ্নিদগ্ধ হয়। দগ্ধ জুলেখাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে অগ্নিদগ্ধ জুলেখা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। 

এ ঘটনায় নিহতের স্বামী মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের বাসিন্দা পোল্ট্রি ব্যবসায়ী মেহেদী হাসান আসামি রোকনুজ্জামান রনির বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ৩ জুন কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক জাবিদ হাসান এ মামলার একমাত্র আসামি রোকনুজ্জামানের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার্জশিট দাখিল করেন আদালতে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের সরকারি কৌসুলি অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, নিহত গৃহবধূর বাসায় ব্যবহৃত ইন্টারনেট সংযোগের পার্সওয়ার্ড নেওয়া-দেওয়াকে কেন্দ্র করে পূর্ব হতেই যুবক রোকনুজ্জামানের সাথে দ্বন্দ্ব চলছিলো। তারই জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় আদালত মামলার একমাত্র আসামি রনির মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

বাবু/জেএম




  বিষয়:   কুষ্টিয়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy