প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৬:০০ পিএম আপডেট: ১০.০৩.২০২৩ ৬:১২ পিএম (ভিজিট : ১৫৫)

X
নেত্রকোনার কেন্দুয়ায় সান্দিকোনা ইউনিয়নের মাইজহাটি গ্রামে অগ্নিকাণ্ডে ২টি ঘর পুড়ে গেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, উপজেলার সান্দিকোনা ইউনিয়নের স্বল্প মাইজহাটি গ্রামের মৃত ইছব আলীর ছেলে কৃষক আবুল কালাম ও আব্দুস সালামের বাড়িতে।
শুক্রবার (১০ মার্চ) সকাল সাড়ে দশটায় সান্দিকোনা ইউনিয়নে স্বল্প মাইজহাটি গ্রামের আবুল কালাম ও আব্দুস সালামের ফ্রিজের লাইন থেকে আগুন লেগে বসতঘর ও রান্না ঘর পুড়ে যায়।
বাড়ির মালিক আবুল কালাম ও আব্দুস সালাম বলেন, আগুনে আমাদের ২টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার হাবিবুর রহমানসহ ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই আমাদের ফায়ার সার্ভিসের টিম মাইজাহাটি গ্রামের ঘটনা স্থলে যাই এবং যাওয়ার আগেই এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে তবে তার আগেই ২টি ঘর পুড়ে যায়।
খবর পেয়ে কেন্দুয়া উপজেলার ভারপ্রাপ্ত (ইউএনও) সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান, পুলিশের উপ-পরিদর্শক শফিউল আলম আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাবু/জেএম