প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৬:৪৫ পিএম (ভিজিট : ১১১)

X
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া গোপন বৈঠক থেকে জামায়াতের আমির মোস্তফা কামালসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ মার্চ) দুপুরে শাহরাস্তি থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৯ মার্চ) দিনগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের সূচিপাড়া গ্রামের তা’লীমুল কুরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার জামায়াত নেতা মাওলানা মিজানুর রহমান (৪৩), শাহরাস্তি উপজেলা জামায়াতের আমির মোস্তফা কামাল (৪৪), জামায়াত নেতা জালাল হোসেন (৩০), শামছুল আরেফীন (৩৩), মাওলানা ইমাম হোসেন (৩৩), পারভেজ হোসেন (৩০), মোশারফ হোসেন (৫০), মো. কাউছার খান (৫৩), শোয়রাব হোসেন (৪৬), মাওলানা জমির হোসেন (২৭), মো. জাহাঙ্গীর আলম (৪৮), মো. জসিম উদ্দিন (৪৩), হাফেজ আকতার হোসেন (৩৫) ও আকতার হোসেন (৪৪)। মিজানুর রহমান ছাড়া বাকী সকলের বাড়ি শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকায়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন বৈঠকের সময় তাদের কাছ থেকে টাকা আদায়ের রশিদ, দলীয় কিছু বই উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
বাবু/জেএম