প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৭:০৯ পিএম (ভিজিট : ৩১৯)

X
সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট সিকিউরিটি বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মু. খালেদ হোসেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সোনাগাজী মডেল থানার সেকেন্ড অফিসার মাঈন উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নানসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ইউপি সদস্য ও মান্যগণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট সিকিউরিটি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের উক্ত বিষয়ে সচেতন থাকার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। সকল শিক্ষার্থী মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, কিশোর গ্যাং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করে।
বাবু/জেএম