কালিহাতীতে নবীজিকে নিয়ে ফেইসবুকে কটুক্তি, আটক ১

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ফেইসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি করে কমেন্ট করায় লিমন (২২) নামে এক যুবককে

2023-03-10T19:19:15+00:00
2023-03-10T19:19:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে নবীজিকে নিয়ে ফেইসবুকে কটুক্তি, আটক ১
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৭:১৯ পিএম   (ভিজিট : ১৬০)
X

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ফেইসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি করে কমেন্ট করায় লিমন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে উপজেলার কোকডহরা ইউনিয়নের উৎরাইল নিজ বাড়ি থেকে তাকে আটক করে কালিহাতী থানা পুলিশ। আটককৃত লিমন ওই ইউনিয়নের উৎরাইল গ্রামের আব্দুল আজিজের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (৯ মার্চ) ইসলাম সম্পর্কীত একটি স্টেটাসে Li Mon নামক ফেসবুক আইডি হতে ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তিকর কমেন্ট করায় স্থানীয়রা তার ওপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় তাকে ধরে মারধর করে। পরে তার বাবা মো. আব্দুল আজিজ শুক্রবার জুম্মার নামাজের পর সামাজিকভাবে এর বিচার করা হবে বলে তাকে উদ্ধার করে নিজ হেফাজতে নেয়। পরে এ ঘটনার খবর পেয়ে কালিহাতী থানার ওসি গিয়ে অভিযুক্ত ওই যুবককে রাতেই আটক করে থানায় নিয়ে আসে।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে আমি নিজেই গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাবু/জেএম




  বিষয়:   কালিহাতী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy