নেছারাবাদে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

নেছারাবাদ( পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

নেছারাবাদ (স্বরূপকাঠির) সন্ধ্যা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি। এ

2023-03-10T20:12:01+00:00
2023-03-10T20:12:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
নেছারাবাদ( পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৮:১২ পিএম   (ভিজিট : ২৪০)
X

নেছারাবাদ (স্বরূপকাঠির) সন্ধ্যা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি। এ সময় তার সফরসঙ্গী ছিলেন, মল্লিক সাইদ মাহাবুব অতিরিক্ত সচিব পানি উন্নয়ন বোর্ড, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মজিবুর রহমান বরিশাল পানি উন্নয়ন বোর্ড।

এবং ডিজি নুরুল ইসলাম পানি উন্নয়ন বোর্ড পিরোজপুর, বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক মাহমুদুল হক মামুন। এক সংক্ষিপ্ত সফরে মন্ত্রী নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর ভাঙন কবলিত এলাকা যেমন, খেয়াঘাট সংলগ্ন, ফেরিঘাট, সারেংকাঠি, তারাবুনিয়া, প্লাজঘাটের নদী গর্ভে বিলীন হওয়া এলাকা পরিদর্শন করেছেন। 

শুক্রবার সকালে সরকারি এক সফরে মন্ত্রী বরিশাল হয়ে সড়ক পথে নেছারাবাদ আসেন এবং সালাম গ্রহণ শেষে প্রতিমন্ত্রী সন্ধ্যা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। পরে মন্ত্রী ছারছিনা দরবার শরীফে যান।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল্লাহ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেন পিপিএম, নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ জাফর আহম্মেদ এবং স্বরূপকাঠি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।  

বাবু/জেএম




  বিষয়:   নেছারাবাদ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy