করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৫

নিজস্ব প্রতিবেদন

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সনাক্ত হয়েছেন আরও ১৫ জন। এ পর্যন্ত সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০

2023-03-11T19:54:39+00:00
2023-03-11T20:02:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৫
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৭:৫৪ পিএম  আপডেট: ১১.০৩.২০২৩ ৮:০২ পিএম  (ভিজিট : ১৩৭)
X

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সনাক্ত হয়েছেন আরও ১৫ জন। এ পর্যন্ত সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৯১৯ জনে। তবে এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।


শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ছয় হাজার ৫৬৭ জন।


সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় এক হাজার ৪৭৬টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৪৭৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৩ লাখ ২৪ হাজার ৩১টি।


গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক শূন্য ২ শতাংশ, যা শুক্রবার (১০ মার্চ) ছিল শূন্য দশমিক ৫৫ শতাংশ।


এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।


-বাবু/এ.এস





  বিষয়:   করোনা  শনাক্ত 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy