উপজেলা প্রেসক্লাব উখিয়া'র নতুন কমিটির শপথ

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। কক্সবাজারের উখিয়া উপজেলার সাংবাদিকদের সংগঠন উপজেলা

2023-03-11T22:23:52+00:00
2023-03-12T16:03:17+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
উপজেলা প্রেসক্লাব উখিয়া'র নতুন কমিটির শপথ
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১০:২৩ পিএম  আপডেট: ১২.০৩.২০২৩ ৪:০৩ পিএম  (ভিজিট : ৪৭০)
X


অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। কক্সবাজারের উখিয়া উপজেলার সাংবাদিকদের সংগঠন উপজেলা প্রেসক্লাব উখিয়ার ২০২৩-২৪ ইং এর কার্যকরী পরিষদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) বিকেলে উখিয়া উপজেলা হলরুমে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শপথ পাঠ করান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।

প্রেস ক্লাবের নবনির্বাচিত পরিষদের মধ্যে শপথ বাক্য পাঠ করেন সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি এম এ আয়াজ রবি, সাধারণ সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম বশর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল আজিজী, অর্থ সম্পাদক হেলাল উদ্দীন, সাহিত্য ও ও প্রকাশনা সম্পাদক সেলিম উদ্দীন বাপ্পি,দপ্তর ও ক্রীড়া সম্পাদক মুফিজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক তারেকুর রহমান, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক কাশেদ নুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিসবাহ উদ্দীন আজাদ, নির্বাহী সদস্য যথাক্রমে; জয়নাল উদ্দীন, আব্দুর রহীম, শহিদুল ইসলাম, আব্দুল লতিফ বাচ্চু৷

শপথ পাঠ অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাব উখিয়ার সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা প্রশাসন ও নির্বাচন পরিচালনা কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা যে মর্মে শপথ নিয়েছি তা সুষ্টু ভাবে পালন করে যেতে চাই সবার কাছে দোয়া কামনা করি। আমরা উপজেলা প্রেসক্লাব উখিয়া প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলি নবনির্বাচিতদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সাংবাদিক আর প্রশাসন আমরা একে অপরের পরিপূরক।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ বলেন, আপনাদের কোন তথ্য লাগলে আমাকে জানাবেন৷ নবনির্বাচিত আপনাদের জন্য শুভ কামনা ৷

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইমরান হোসাইন সজীব বলেন, সাংবাদিকতা পেশাটি মহৎ পেশা৷ সাংবাদিকতা সমাজের দর্পন, সমাজের প্রকৃত চেহারাটা সাংবাদিকরা তুলে আনেন।  উখিয়ার অনিয়ম, অসংগতি গুলো আপনারা তুলে ধরবেন, আমাদের জানাবেন। আমরা যথাযথ ব্যবস্থা নিবো। সাংবাদিকের লেখনীর মাধ্যমে আমাদের কাজের জন্য মানসিক প্রশান্তি পেয়ে থাকি। সবাইকে সাথে নিয়ে যেন উপজেলা প্রেসক্লাব উখিয়া আগামী দিনে আরো সামনে এগিয়ে যেতে পারে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার তানভীর শাহরিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কক্সবাজারের সাধারণ সম্পাদক মুহাম্মদ শহিদুল্লাহ, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব উখিয়ার সদস্য যথাক্রমে সালাহ উদ্দীন, জাহাঙ্গীর আলম, মিন্টু ভূঁইয়া প্রমূখ৷

উল্লেখ্য যে, গত ১৮ ফ্রেব্রুয়ারি ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রেসক্লাব উখিয়ার দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়৷

-বাবু/এ.এস





  বিষয়:   শপথ  উখিয়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy