নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ রবিউল ইসলাম (৫০) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)

2023-03-12T10:58:29+00:00
2023-03-12T10:58:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ১
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ১০:৫৮ এএম   (ভিজিট : ৩৯০)
X


নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ রবিউল ইসলাম (৫০) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (১১ মার্চ) রাতে নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট হতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার রবিউল নড়াইল সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের রফিক খন্দকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি'র তত্তাবধানে শনিবার রাতে ডিবি পুলিশের একটি টিম নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার নিকট হতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ বদ্ধপরিকর।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy