ধাক্কা দিয়ে ফেলে দিবে এত ভঙ্গুর সরকার শেখ হাসিনা নয়, এটা হিমালয় পর্বত

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

আমাদের নতুন প্রজন্মের জানা দরকার, কে শত্রু, কে মিত্র! তাকে যদি না চিনতে পারি, ভুল করবো, ক্ষতিগ্রস্থ হবো।

2023-03-12T11:23:52+00:00
2023-03-12T11:23:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী
ধাক্কা দিয়ে ফেলে দিবে এত ভঙ্গুর সরকার শেখ হাসিনা নয়, এটা হিমালয় পর্বত
আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ১১:২৩ এএম   (ভিজিট : ১৪২)
X


আমাদের নতুন প্রজন্মের জানা দরকার, কে শত্রু, কে মিত্র! তাকে যদি না চিনতে পারি, ভুল করবো, ক্ষতিগ্রস্থ হবো। আজও সেই পাইতারা চলছে, কিভাবে শেখ হাসিনার সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিবে! ধাক্কা দিয়ে ফেলে দিবে এত ভঙ্গুর সরকার শেখ হাসিনার নয়। এটা  হিমালয় পর্বত, হিমালয় পর্বতকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

১১ ই মার্চ, শনিবার, রাত আটটায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গোলাম মহীউদ্দীন কমল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন,  তারা বলে আওয়ামী লীগের লোক এ দেশ থেকে পালিয়ে যাবে, যারা এ দেশ স্বাধীন করেছে, যারা রক্ত দিয়েছে তারা কোথায় পালিয়ে যাবে!  পালাবে রাজাকার আলবদর, যারা এ দেশের স্বাধীনতা চায়নি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, শেখ হাসিনা ভ্যাকসিন হিরো, বিশ্বের কোন প্রধানমন্ত্রী হননি। এ দেশের ৯৮% জনগন ভ্যাকসিনের আওতায় এসেছেন।

হরিরামপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পিয়াস চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান  গোলাম মহীউদ্দীন এডভোকেট,  হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, সিংগাইর উপজেলা চেয়ারম্যান  মুশফিকুর রহমান হান্নান, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর আক্তার হ্যাপি,
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য, হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি সুমন,  সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ লুতফর রহমান,  সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ প্রমুখ।

স্কুলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন মন্ত্রী।  এছাড়া রাবেয়া গোলজার স্মৃতি পাঠাগারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy