প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ১২:১৬ পিএম আপডেট: ১২.০৩.২০২৩ ১২:২২ পিএম (ভিজিট : ১৬৩)

X
সীতাকুণ্ডের ছোট কুমিরার ইউনিটেক্স স্পিনিং লিমিটেড তুলার গোডাউনের ভয়াবহ আগুন ২২ ঘন্টা পর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে দুর্ঘটনাস্থল ফায়ার সার্ভিস এখনো পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছন ফায়ার কর্মকর্তা নুরুল আলম দুলাল। তিনি জানান, সকালে কিছু কিছু তুলার গাইড থেকে ধোঁয়া দেখা গেছে।তাইতো আরো কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখবে ফায়ার সার্ভিস।
সেনা, নৌ, বিমানবাহিনীসহ রাতভর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আশপাশের অন্য ডিপোতে যাতে আগুন ছড়িয়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে সাবধানতার সাথে কাজটি সম্পন্ন করেন তিন বাহিনীর প্রশিক্ষিত টিম।

গতকাল সন্ধা থেকে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণেনযোগ দেয় সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিমানবাহিনীর ফাইটারদসহ কয়েকটি বাহিনীর সমন্বিত বাহিনীরটিম রাতভর প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরার ফায়ার ষ্টেশনের কর্মকর্তা সুলতান মাহমুদ।।
এর আগে শনিবার সকাল দশটার দিকে ছোট কুমিরার হিঙ্গিরীপাড়ায় কারখানার মেরামত করা সময় গ্যাস সিলিন্ডার থেকে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দিনব্যাপী ফায়ারের ৯ টি ইউনিট কাজ করলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আসেনি। তবে, পানির সংকটের কারনে নিয়ন্ত্রণে বেগ পোহাতে হয়েছে বলে জানান ফায়ার কর্মীরা।

এরপর ঘটনাস্থল পরিদর্শনে এসে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান সেনাবাহিনী সহায়তা চাওয়া হয়।
পরবরতে সন্ধার পর থেকে কয়েকটি প্রশিক্ষিত বাহিনীর টিম সারা রাত কাজ করে সকাল আট টায় পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণ আনে।
এ বিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ষ্টেশনের কর্মকর্তা নুরুল আলম দুলাল জানান, রাতভর চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে, সকালের দিকে তুলা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। আমরা আরো পর্যবেক্ষণে থাকব। তবে, আগুন আর বাড়ার সম্ভাবনা নেই বলে তিনি জানান।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, রাত তিনটার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর আজ সকালে ১০টার দিকে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে কিছু কিছু তুলার গাইড থেকে ধোঁয়া বের হওয়ার কারণে ফায়ার সার্ভিস এখনও আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয়নি। ফায়ার সার্ভিস আরও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণ শেষে নিয়ন্ত্রণের ঘোষণা দিতে পারে।
তবে, এখনো আগুনের সুত্রপাত কিভাবে তা জানা যায়নি। ইতিমধ্যে এ ঘটনার কারন নিশ্চিত করতে জেলা প্রশাসক ১০ সদস্য বিশিষ্ট তদ্বন্ত কমিটি গঠন করা হয়েছে।
-বাবু/এ.এস