‍কুড়িলে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা

2023-03-12T12:57:24+00:00
2023-03-12T13:08:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‍কুড়িলে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ১২:৫৭ পিএম  আপডেট: ১২.০৩.২০২৩ ১:০৮ পিএম  (ভিজিট : ১৫৭)
X

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মো. জিসান (১৪)। তার বাড়ি ভোলার তমিজউদ্দিন উপজেলায়। বাবার নাম বাবুল মিয়ার ছেলে। সে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহত জিসানের মামা মো. সোহাগ বলেন, আমরা কয়েকজন মিলে ভোলা থেকে গাজীপুরের একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে কুড়িল বিশ্বরোড এলাকায় আমার ভাগ্নে প্রকৃতির ডাকে সাড়া দেয়। পাশেই রেললাইনে যাওয়ার পথে হঠাৎ একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।


বাবু/এ আর 





  বিষয়:   ট্রেন  কুড়িল 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy