লক্ষীপুরে নেতাকর্মীদের হেলমেট দিল ছাত্রলীগ

নিজাম উদ্দিন (লক্ষীপুর) প্রতিনিধি

সারাবাংলা

ট্রাফিক আইন নিয়ে সামাজিক সচেতনতার লক্ষ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে জেলা ছাত্রলীগের উদ্যোগে হেলমেট বিতরণ করা হয়েছে। রোববার (১২

2023-03-12T14:01:03+00:00
2023-03-12T15:15:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লক্ষীপুরে নেতাকর্মীদের হেলমেট দিল ছাত্রলীগ
নিজাম উদ্দিন (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ২:০১ পিএম  আপডেট: ১২.০৩.২০২৩ ৩:১৫ পিএম  (ভিজিট : ১৭২)
X

ট্রাফিক আইন নিয়ে সামাজিক সচেতনতার লক্ষ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে জেলা ছাত্রলীগের উদ্যোগে হেলমেট বিতরণ করা হয়েছে। রোববার (১২ মার্চ) বেলা ১১ টার দিকে শহরের উত্তর তেমুহনী এলাকায় আনুষ্ঠানিকভাবে ১০০ নেতাকর্মীর মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে।

এতে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতামূলক মোটরসাইকেলের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ও আরোহীদের হেলমেট ব্যবহারে জোরালো আহ্বান জানিয়েছেন অতিথিরা। এতে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, লক্ষীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন প্রমুখ

বাবু/এ আর 





  বিষয়:   হেলমেট  ছাত্রলীগ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy