প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ২:৪২ পিএম আপডেট: ১২.০৩.২০২৩ ৩:১৮ পিএম (ভিজিট : ১৫৮)

X
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, সিংড়ায় ৬২ হাজার ২৫০ পরিবারকে কৃষি উপকরণের কার্ড দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১২ই মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে সিংড়া উপজেলা হল রুমে কৃষি প্রণোদনার আওতায় ১২০০ জন কৃষকের মাঝে পাটের বীজ বিতরণ ও উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পলক আরও বলেন, ১০ টাকার ব্যাংক একাউন্ট খুলে ৬৮ হাজার ৫২০ টি পরিবারকে ডিজেলের পরিবর্তে টাকা এবং বিভিন্ন কৃষি প্রণোদনা পাচ্ছেন। ৪৮ হাজার ১৮৮ জন কৃষক বিভিন্ন কৃষি উপকরণ ভুর্তকিতে প্রণোদনা পাচ্ছেন। বিজ্ঞান প্রযুক্তি, উদ্ভাবন কিভাবে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। প্রধানমন্ত্রীর ২০৪১ সালে স্মাট বাংলাদেশ গড়তে চান। সেজন্য তিনি চারটি স্তম্ভ ভিত্তি করতে চান। স্মাট নাগরিক, স্মাট সরকার ব্যবস্থা, স্মাট অর্থনীতি ব্যবস্থা।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশের কৃষি ব্যবস্থা সমৃদ্ধি। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ বিতরণ, সার, তেল ও সেচ ব্যবস্থার সুবিধা পাচ্ছে।শুষ্ক মৌসুমে কৃষকরা খাল থেকে সেচ ব্যবস্থা পাচ্ছে।
এ বছর সিংড়ায় ৪ হাজার ৬২০ হেক্টর জমিতে ৭ হাজার মে.টন সরিষা উৎপাদন করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের এক ইঞ্চি মাটিও অনাবাদি রাখা যাবে না সবখানে ফসল ফলাতে হবে। তিনি মনে করেন কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে সব সময় কাজ করেন। আমাদের কৃষক আদর্শ কৃষিবান্ধব।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা হক রোজি, কৃষিবিদ সেলিম রেজা প্রমুখ।
বাবু/এ আর