নেত্রকোনার কেন্দুয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মার্চ) সকালে কেন্দুয়া পৌর সদরের টেংগুরী এলাকায় সাফিয়া খোরশেদ আহম্মদ মডেল একাডেমিতে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো.জসিম উদ্দিন আহমেদ খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.আসাদুল হক ভূঁইয়া।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা হায়দার আহম্মদ খান, এফ. সি. এ।
স্কুলের প্রধান শিক্ষক নূর মোহাম্মদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম বাবুল, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মো.জামিরুল হক প্রমুখ।
এসময় কেন্দুয়া প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো.জসিম উদ্দিন খোকন, ওয়ার্ড কাউন্সিলর টিপু সুলতান, শিক্ষক মো.আজিজুল ইসলাম, স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে বিজয়ীদেরকে পুরষ্কার দেন প্রধান অতিথি কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.আসাদুল হক ভূঁইয়া।
বাবু/ এনবি