লঞ্চ থেকে পড়ে যাওয়ার দুইদিন পর যাত্রীর মৃতদেহ উদ্ধার

মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)

সারাবাংলা

ঢাকা-রাঙ্গাবালী নৌরুটের লঞ্চ থেকে পড়ে যাওয়ার দুইদিন পর নদীতে ভাসমান অবস্থায় যাত্রী সাইফুল বিশ্বাসের (২৬) মৃতদেহ উদ্ধার করেছে

2023-03-12T15:20:00+00:00
2023-03-12T15:34:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লঞ্চ থেকে পড়ে যাওয়ার দুইদিন পর যাত্রীর মৃতদেহ উদ্ধার
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ৩:২০ পিএম  আপডেট: ১২.০৩.২০২৩ ৩:৩৪ পিএম  (ভিজিট : ১৪৯)
X


ঢাকা-রাঙ্গাবালী নৌরুটের লঞ্চ থেকে পড়ে যাওয়ার দুইদিন পর নদীতে ভাসমান অবস্থায় যাত্রী সাইফুল বিশ্বাসের (২৬) মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার বেলা ১১ টায় পটুয়াখালীর দশমিনা উপজেলার আউলিয়াপুর সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান ও নৌ-পুলিশের ইনচার্জ মো. সুরুজ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। তারা বলেন, রোববার সকালে তেঁতুলিয়া নদীর চঙ্গারচর নামক এলাকায় মাছ শিকারী জেলেরা একটি মৃতদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। 

জানা যায়, উদ্ধার হওয়া মৃতদেহটি নিখোঁজ সাইফুলের পরিবারের লোকেরা শনাক্ত করেছেন। নিখোঁজ সাইফুলের বাড়ি রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামে। তিনি ওই গ্রামের  হানিফ বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন। 

পুলিশ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

উল্লেখ্য, ঢাকায় তরমুজ বিক্রি করে বৃহস্পতিবার রাতে সাইফুল তার বাবা ও ভাইয়ের সঙ্গে ঢাকা-রাঙ্গাবালী নৌরুটের পূবালী-৫ নামের  লঞ্চযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে শুক্রবার ভোর ৫ টার দিকে দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নে বীজ ভান্ডার সংলগ্ন  তেঁতুলিয়া নদী অতিক্রমকালে ফজরের নামাজের জন্য লঞ্চের পেছনের দিকে ওজু করতে গিয়ে নদীতে পড়ে যায় সাইফুল। 

বাবু/ এনবি




  বিষয়:   মৃতদেহ  উদ্ধার  নিখোঁজ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy