ডোমারে ট্রাক্টর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমারে অবৈধভাবে নদীর বালু উত্তোলন করে বহনের দায়ে ট্রাক্টর মালিককে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (১২

2023-03-12T16:28:26+00:00
2023-03-12T16:28:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে ট্রাক্টর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ৪:২৮ পিএম   (ভিজিট : ৫২২)
X


নীলফামারীর ডোমারে অবৈধভাবে নদীর বালু উত্তোলন করে বহনের দায়ে ট্রাক্টর মালিককে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ মার্চ) সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পারঘাট এলাকায় দেওনাই নদী থেকে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে আয়নাল হক নামে এক বালু ব্যবসায়ী। গোপন সংবাদে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি  বালু বহনকারী একটি ট্রাক্টর আটক করে। এবং ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনে ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। 

এসময় ডোমার থানা এএসআই আহসান হাবিব সঙ্গীয় ফোর্সসহ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন।

বাবু/ এনবি




  বিষয়:   ট্রাক্টর  বালু  উত্তোলন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy