সাভারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)

সারাবাংলা

‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগানকে সামনে রেখে সাভারে উপহার খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি চাল

2023-03-12T16:49:04+00:00
2023-03-12T16:49:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাভারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ
আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ৪:৪৯ পিএম   (ভিজিট : ২০৪)
X

‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগানকে সামনে রেখে সাভারে উপহার খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়ছে।

 রবিবার (১২ মার্চ ) সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ী ঈদগা মাঠ প্রাঙ্গণে এই চাল সুবিধাভোগীদের মাঝে বিক্রি করা হয়। এ সময় ৯টি ইউনিয়নের মোট ৫৩৭ জনের মাঝে ১৫ টাকা দরে ৩০ কেজি করে মোট ১৬.৬৪০ টন বিতরণ করা হয়।

সুবিধাভোগী তানজিমা খাতুন জানান, সারাদিন অন্যের দুয়ারে দুয়ারে না গেলে পেট চলে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতে হয়। কয়দিন ধরে বাসার চালও ফুরিয়ে এসেছে, দুশ্চিন্তায় পড়েছিলেন তিনি। এরই মধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলমের হাতে প্রধানমন্ত্রীর উপহার চাল পেয়ে তিনি মহাখুশি। কথা হয় জয়নাবাড়ী এলাকার শাহ আলম ও বিল‌কিস বেগমের সঙ্গে। এক মাসেরও বেশি সময় ধরে তা‌দের আয় রোজগার অনেক কমে এসেছে। দিন এনে দিন খাওয়াটাও কঠিন হয়ে পরেছে তাদের। এমন সময় এই ১৫ টাকা দরে চাউল কিনতে পারবে কল্পনাও কর‌ে‌ননি। আজ এ চাল পে‌য়ে মহা খু‌শি তারা। 

বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম, ইউপি সদস্য নিজাম আহমেদ আলমাস ও মান্নান।

বাবু/জেএম




  বিষয়:   সাভার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy