গলাচিপা উপজেলা কৃষক লীগের কমিটি গঠন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা কৃষক লীগের সভাপতি

2023-03-12T18:58:52+00:00
2023-03-12T18:58:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপা উপজেলা কৃষক লীগের কমিটি গঠন
সভাপতি রুবেল, সম্পাদক ফিরোজ
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ৬:৫৮ পিএম   (ভিজিট : ১৬৯)
X

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মসিউল ইসলাম রুবেল ও ফিরোজ আহম্মেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

পৌর কৃষক লীগের সভাপতি মু. ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক বাদল পাল নির্বাচিত হয়েছেন। রবিবার (১২ মার্চ) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক মো. মসিউল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব ফিরোজ আহম্মেদের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী জসিম উদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন রিয়াদসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy