কুয়েতে মাহে রমজানের আলোচনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

কুয়েতে ইসলাম প্রেজেন্টেশন কমিটি (আইপিসি) ও আল রাই এলাকার ব্যবসায়ীদের সমন্বয়ে স্বাগতম মাহে রমাদান শীর্ষক ওয়াজ মাহফিলের আয়োজন

2023-03-12T22:42:15+00:00
2023-03-12T22:42:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুয়েতে মাহে রমজানের আলোচনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ১০:৪২ পিএম   (ভিজিট : ১৫৭)
X

কুয়েতে ইসলাম প্রেজেন্টেশন কমিটি (আইপিসি) ও আল রাই এলাকার ব্যবসায়ীদের সমন্বয়ে স্বাগতম মাহে রমাদান শীর্ষক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (১০ মার্চ) মামুন আহমদের সভাপতিত্বে ও জসীম উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


রমজানকে স্বাগত জানানোর বিষয়ে বক্তারা বলেন, আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে রমজানকে স্বাগত জানাতে হবে। সকল ধরনের পাপ থেকে তাওবা করতে হবে। সকল প্রকার অন্যায় থেকে বের হয়ে রমজানকে স্বাগত জানাতে হবে। যাদের অধিকার খর্ব করা হয়েছে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। ভাল কাজের মাধ্যমে রমজান মাস কাটানোর নিয়ত করতে হবে।


এ ধরনের আবেগ-অনুভূতির মাধ্যমেই আশাসমূহ পূর্ণ হয়। ব্যক্তি ও সমাজ তাদের সম্মান ফিরে পায়। এর বিপরীতে রমজান যদি কেবল অন্ধ অনুকরণের বিষয় হয়। কিছু সীমিত প্রভাবের নিষ্প্রাণ আচার পালনের নাম হয়। যদি এমন হয় যে রমজানে পুণ্যের বদলে পাপ ও বক্রতা বেড়ে যায়, তবে এটি আত্মিক পরাজয়। এটা নিশ্চয় শয়তানের ক্রীড়া, যার বিরূপ প্রভাব ব্যক্তি ও সমাজের ওপর পড়তে বাধ্য।


প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ইসলাম প্রেজেন্টেশন কমিটির (আইপিসি) কুয়েতের জনসংযোগ ও মিডিয়া বিভাগের পরিচালক আম্মার কান্দারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইপিসি কুয়েতের দাঈ মাওলানা আব্দুর রব সরদার ও মাওলানা মামুনুর রশীদ।


ওয়াজারাতুল আওয়াকাফ কুয়েতের খতিব হাফেজ মাওলানা মুহি উদ্দিন ও ব্যবসায়ী ইশরাকুজ্জামানসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

বাবু/মম






Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy