শ্রীপুরে তিন দিনব্যাপী লালন স্মরনোৎসব শুরু ১৪ মার্চ

আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে আগামীকাল মঙ্গলবার (১৪ মার্চ) থেকে তিন দিনব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরনোৎসব মেলা অনুষ্ঠিত হবে। আগামী

2023-03-13T14:58:33+00:00
2023-03-13T16:27:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে তিন দিনব্যাপী লালন স্মরনোৎসব শুরু ১৪ মার্চ
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ২:৫৮ পিএম  আপডেট: ১৩.০৩.২০২৩ ৪:২৭ পিএম  (ভিজিট : ৩৪০)
X

গাজীপুরের শ্রীপুরে আগামীকাল মঙ্গলবার (১৪ মার্চ) থেকে তিন দিনব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরনোৎসব মেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৪, ১৫ ও ১৬ মার্চ উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের লোহাগাছিয়া (সাধুর বাজার) এ মেলা অনুষ্ঠিত হবে। স্থানীয় লালন গবেষক ফকির খালেক সাঁইর ছেলে খালিদ জামান প্রত্যয় বিষয়টি নিশ্চিত করেছেন।    

মঙ্গলবার (১৪ মার্চ) প্রথম দিনে গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খানের সভাপতিত্বে স্মরনোৎসব ও মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি’র) গোয়েন্দা (ডিবি) বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর রশীদ।

বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার কবি মোশাররফ হোসেন কায়েসের সঞ্চালনায় মেলার উদ্বোধন করবেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিছুর রহমান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম।  

সাধুর বাজার স্থায়ী কমিটির সভাপতি ফকির রুহুল কুদ্দুছ জানান, তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব মেলায় অনুষ্ঠিতব্য আলোচনা সভাগুলোতে গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আলমগীর হোসেনসহ আধ্যাত্মিক লালন সাধকেরা আলোচনায় অংশ নেবেন।

স্মরণোৎসব ও মেলায় সঙ্গীত পরিবেশন করবেন লালন শিল্পী শফি মন্ডল, রিংকু, ভারতের শংকর গোস্বামী, সাগর বাউল, নাজমুল হাসান প্রভাত, মাসুমা আক্তার সাথী, সোহেল ক্ষ্যাপা, ববিতা সা, শিমুল হাসান, শফিপুর লালন শিল্পীগোষ্ঠী, ঐক্যজিত সংগীত একাডেমির শিল্পীবৃন্দসহ দেশ বরেণ্য লালন শিল্পীবৃন্দ।

লালন স্মরণোৎসব ও মেলার আয়োজক কমিটির পক্ষে খালিদ জামান প্রত্যয় আরো জানান, এবারের স্মরণোৎসব ও মেলায় লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। আগামী ১৬ মার্চ স্মরণোৎসব ও মেলার সমাপ্তি হবে।

বাবু/ এনবি





  বিষয়:   লালন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy