শ্রীমঙ্গলের ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০১৯-এ শ্রেষ্ঠ স্কুলের পদক পেলো শ্রীমঙ্গলের ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। জাতীয় প্রাথমিক শিক্ষা

2023-03-13T15:21:31+00:00
2023-03-13T15:21:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলের ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৩:২১ পিএম   (ভিজিট : ১২৩)
X


জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০১৯-এ শ্রেষ্ঠ স্কুলের পদক পেলো শ্রীমঙ্গলের ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের আওতায় মানসম্মত শিক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ ভাড়াউড়া  প্রাথমিক বিদ্যালয় শিক্ষাপদক ২০১৯-এ ভূষিত হয়। 

এছাড়াও ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছে এ ধরনের বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রীমঙ্গলের ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

আজ (রবিবার) ঢাকায় জাতীয় শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন এমপি'র কাছ থেকে ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেব শিক্ষা পদক গ্রহণ করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ উপস্থিত ছিলেন।
 
প্রসঙ্গত: ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হওয়ায় এ স্কুলটি ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল।

বাবু/ এনবি 




  বিষয়:   শ্রীমঙ্গল  জাতীয়  শ্রেষ্ঠ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy