প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৩:৪৬ পিএম (ভিজিট : ২২৮)

X
“শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুদা হবে নিরুদ্দেশ” এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মাইসছড়ি ইউনিয়নে ভিজিডি উপকারভোগীদের মাঝে সঞ্চয়ী অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে জেলার মহালছড়ি উপজেলার ২নং মাইসছড়ি ইউনিয়নের ২০২১-২০২২ চক্রের ৩৫৪জন উপকারভোগীদের মাঝে ৪ হাজার ৮'শ ৫০টাকা হারে মোট ১৭ লক্ষ ১৬ হাজার ৯'শ টাকা লভ্যাংশসহ সঞ্চয়ী অর্থ বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান সাজাই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ির মহিলা বিষয়ক কর্মকর্তা সুপন চাকমা।
বিশেষ অতিথি ছিলেন, মহালছড়ির মহিলা বিষয়ক অফিস সহায়ক খোকন খীসা।
এছাড়া মাইসছড়ি ইউনিয়ন পরিষদের সচীব জ্ঞান প্রভা চাকমা, এনজিও কর্মী, নয়ন জ্যোতি ত্রিপুরা, ইমন তালুকদার দফাদার গ্রাম পুলিশ ইমন তালুকদার উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য অংচিনু গুণসিন্ধু চাকমা, ওয়াচিংটন চাকমা ৯নং ওয়ার্ড প্রমুখ।
বাবু/ এনবি