প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৪:০৮ পিএম (ভিজিট : ২০৭)

X
সিরাজগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মান সম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার সকালে এ উপলক্ষে শহীদ এ কে .এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা পুলিশ সুপার মো. আরিফুল মন্ডল বিপিএম বার পিপিএম বার। স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল ।
এসময় সদর উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি উদয় কুমার পাল, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আমিনুর ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, সহকারী শিক্ষকগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম