হাজীগঞ্জে আগুনে পুড়ল ১০ বসতঘর

মহিউদ্দিন আল-আজাদ, চাঁদপুর

সারাবাংলা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ১০টি বসতঘর, দুটি গবাদি পশু

2023-03-13T16:11:30+00:00
2023-03-13T18:31:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাজীগঞ্জে আগুনে পুড়ল ১০ বসতঘর
মহিউদ্দিন আল-আজাদ, চাঁদপুর
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৪:১১ পিএম  আপডেট: ১৩.০৩.২০২৩ ৬:৩১ পিএম  (ভিজিট : ১৫১)
X


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ১০টি বসতঘর, দুটি গবাদি পশু ও নগদ সাড়ে ৭লাখ টাকা পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে ওই গ্রামের জলিল মুন্সির বাড়িতে এই ঘটনা ঘটে। ওই বাড়ির বাসিন্দা মোফাচ্ছেরের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানিয়েছেন। ক্ষতিগ্রস্থরা দবি করছেন নগদ সাড়ে ৭ লাখ টাকাসহ তাদের প্রায় ৪৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হচ্ছে ফজলুল হক, খোরশেদ আলম, মোফাজ্জল, আব্দুল কুদ্দুস, শুকুর আলম, মোয়াজ্জেম, ফারুক, সুফিয়ান, জুলহাস ও রবিউল।

চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া জানান, সংবাদ পেয়ে তিনি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান মানিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে শুকনো খাবার ও নগদ টাকা দেওয়া হয়েছে। আগুনে মোফাজ্জল ও কুদ্দুছের ঘরে থাকা সাড়ে ৭লাখ টাকা এবং কুদ্দুছের দুটি গবাদি পশু পুড়ে যায়।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন মাষ্টার সাজেদুল কবির জোয়াদ্দার বলেন, সংবাদ পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করি। মোফাজ্জল হোসেন এর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

বাবু/ এনবি





  বিষয়:   আগুন  ক্ষয়ক্ষতি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy