টাঙ্গাইলে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতি। সোমবার বেলা ১১টায় বাংলাদেশ শিক্ষক

2023-03-13T16:28:58+00:00
2023-03-13T16:28:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৪:২৮ পিএম   (ভিজিট : ১৬৪)
X

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতি। সোমবার বেলা ১১টায় বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শহরের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ মিছিল করে তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী দিয়ে। পরিতাপের বিষয় এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২০ শতাংশ উৎসব ভাতা, এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য।

যদি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা না দেয়া হলে কঠোর থেকে কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন বক্তারা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল, সম্পাদক মীর মনিরুজ্জামান মনির, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy