প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৪:২৯ পিএম (ভিজিট : ১৯০)

X
নীলফামারীর ডোমারে গলায় ফাসঁ লাগিয়ে ধনে চন্দ্র রায় (৭০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। ধনে চন্দ্র উপজেলার পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের মৌজা পাঙ্গাঁ এলাকার সত্যধর রায়ের ছেলে।
সোমবার (১৩ মার্চ) সকালে বাড়ির পাশে বাশঁঝাড়ের সাথে শিমুল গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ধনে চন্দ্রের মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টো জানান, গত তিন চার বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন ধনে চন্দ্র। মাঝে মধ্যে বাড়ি ঘর ছেড়ে নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা আবার খুজেঁ বের করে বাড়ি নিয়ে আসতেন। সোমবার সকালে খবর পাই, সে আত্মহত্যা করেছে। আমি ঘটনাস্থলে এসেছি এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলছি।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাবু/ এনবি