প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৪:৪২ পিএম (ভিজিট : ১২১)

X
ঈশ্বরদী রেলগেটের পশ্চিমপাশে মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত পথচারী শাহজাহান আলী (৫২) ঈশ্বরদী সরকারি খাদ্য গুদামের নিরাপত্তা-কর্মী ছিলেন।
সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত শাহজাহান আলী পাবনার আমিনপুর থানার ঘোকসেলুনদা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি খাদ্য গুদামের কোয়াটারে বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রেলগেটের পশ্চিমপাশে মালেকের চা দোকান থেকে ফিরছিলেন শাহজাহান আলী। অসাবধানবশত মধুমতি এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী সরকারি খাদ্য গুদামের কর্মচারী জাহাঙ্গীর হোসেন জানান, শাহাজাহান আলী দীর্ঘদিন ধরে এখানে কর্মরত ছিলেন। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। কয়েকদিন আগে একটি অপারেশন করিয়েছেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব জানান, শাহাজাহান আলীর মরদেহ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।
বাবু/ এনবি