নড়াইলে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবেদা খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আবেদা খাতুন কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী।
রবিবার (১২ মার্চ) দিবাগত রাতে নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে সরকারি মহিলা কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
বাবু/ এনবি