নীলফামারীতে স্কুল ব‍্যাংকিং কনফারেন্স -২০২৩ অনুষ্ঠিত

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

বাংলাদেশ ব‍্যাংকের নিদের্শনায় শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ‍্যাস গড়ে তুলতে নীলফামারীতে স্কুল ব‍্যাংকিং কনফারেন্স-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ মার্চ) সকাল ১০

2023-03-13T17:18:30+00:00
2023-03-13T17:18:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে স্কুল ব‍্যাংকিং কনফারেন্স -২০২৩ অনুষ্ঠিত
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৫:১৮ পিএম   (ভিজিট : ১৬০)
X


বাংলাদেশ ব‍্যাংকের নিদের্শনায় শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ‍্যাস গড়ে তুলতে নীলফামারীতে স্কুল ব‍্যাংকিং কনফারেন্স-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মার্চ) সকাল ১০ টার দিকে জেলা শিল্পকলা একাডেমী থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ১৮ টি ব‍্যাংকের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ব‍্যাংকের নির্দেশনায় আর্থিক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের ব‍্যাংকিং সেবা ও আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করার পাশাপাশি তাদের মধ্যে সঞ্চয়ের অভ‍্যাস গড়ে তোলার লক্ষে এ স্কুল ব‍্যাংকিং কনফারেন্সে লীড ব‍্যাংক ডাচ-বাংলা ব‍্যাংক লিমিটেড নীলফামারী জেলা শাখার ম‍্যানেজার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব‍্যাংকের নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব‍্যাংক রংপুরের পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন, বাংলাদেশ ব‍্যাংকের যুগ্ম পরিচালক, ফাইন‍্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট মোশারফ হোসেন, সোনালী ব‍্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস নীলফামারীর ডেপুটি জেনারেল ম‍্যানেজার (ইনচার্জ) মো. ওয়াহেদুননবী, রাজশাহী কৃষি উন্নয়ন ব‍্যাংকের নীলফামারী জোনাল অফিসের এ‍্যাসিসটেন্ট জেনারেল ম‍্যানেজার মোহাম্মদ শাহীনূর রহমান, জেলা শিক্ষা অফিসার ফেরদৌসী আশরাফী, বাংলাদেশ ব‍্যাংকের সহকারি পরিচালক, ফাইন‍্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট নুসরাত জাহান মিতু। 
ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।  

বাবু/ এনবি





  বিষয়:   সঞ্চয়  ব‍্যাংকিং 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy