শিবগঞ্জে আখ খেত থেকে কঙ্কাল উদ্ধার

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আখ খেত থেকে একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার ধাইনগর ইউনিয়নের চানকার মাঠ হতে

2023-03-13T17:24:59+00:00
2023-03-13T17:24:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবগঞ্জে আখ খেত থেকে কঙ্কাল উদ্ধার
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৫:২৪ পিএম   (ভিজিট : ১৯২)
X

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আখ খেত থেকে একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার ধাইনগর ইউনিয়নের চানকার মাঠ হতে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ। এ সময় কঙ্কালটির পাশে থাকা একটি ছেঁড়া গেঞ্জিও উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বিকেলে আখ ক্ষেতে জমি চাষাবাদে গেলে একটি কঙ্কালের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন তাঁরা। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানালে তাৎক্ষণিক পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে থানা নিয়ে যায়।

এদিকে, খেতে উদ্ধার হওয়া কঙ্কালটি ৮ মাস আগে নিখোঁজ হওয়া পাশের গ্রামের এক যুবকের বলে দাবি তাঁর পরিবারের। নিখোঁজ যুবক-উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের বিরামপুর গ্রামের লুটুর ছেলে আসাদুল্লাহ। ওই যুবক নিখোঁজ হয় গত বছরের ২৭ জুন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার জানান, পিবিআই’কে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে ঘটনাস্থলে আলামত সংগ্রহ করবে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বাবু/জেএম




  বিষয়:   শিবগঞ্জ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy