ভূঞাপুরে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে ফ্রি ডেন্টাল ক্যাম্প, চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ, টুথব্রাশ ও টুথপেস্ট বিতরণ করা হয়েছে।সোমবার (১৩ মার্চ)

2023-03-13T17:29:03+00:00
2023-03-13T17:36:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৫:২৯ পিএম  আপডেট: ১৩.০৩.২০২৩ ৫:৩৬ পিএম  (ভিজিট : ১৫৯)
X


টাঙ্গাইলের ভূঞাপুরে ফ্রি ডেন্টাল ক্যাম্প, চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ, টুথব্রাশ ও টুথপেস্ট বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে "সাদিক'স ডেন্টাল কেয়ার" এর প্রতিষ্ঠাতা ডাঃ সাদিকের ব্যাক্তিগত উদ্যোগে ও মেডিপ্লাস টুথপেষ্ট, ইনসেপটা ফার্মাসিউটিক্যালের সৌজন্যে এবং স্বেচ্ছাসেবী ও সেবামূলক সামাজিক সংগঠন “প্রতিভা ছাত্র সংগঠন” এর সহযোগিতায় এ ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় ৬ শতাধিক শিক্ষার্থীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ডাঃ সাদিক ছাড়াও অন্যান্যরা হলেন ডা: এস এম ছাদিক, ডা: মির্জা শহিদুল ইসলাম, ডা:সন্জীব ভৌমিক ও ডা: শামিমা হায়দার। এসময় "প্রতিভা ছাত্র সংগঠন" এর যুগ্ম আহ্বায়ক মোঃ রেজওয়ানুল করিম রানার নেতৃত্বে নিলা, রুমা, সুজন, তামীম, মিলন, মুন্না ও রিফাত সেচ্ছাসেবীর ভূমিকা পালন করেন। 

এ বিষয়ে ডা.সাদিক জানান, এখানে ফ্রি ডেন্টাল ক্যাম্পের পাশাপাশি মুখের ঘা এবং জ্বালাপোড়ায় যারা ভুগছেন তাদেরকেও চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। মূলত আমার ব্যাক্তিগত উদ্যোগে এবং আমার সহকর্মী ডাক্তারদের অনুপ্রেরনায় এ আয়োজন করা হয়। বরাবরই আমাকে "প্রতিভা ছাত্র সংগঠন" প্রচুর সহযোগিতা করে থাকে। এবারো তারা আমার সাথে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বাবু/এনবি




  বিষয়:   ফ্রি  ডেন্টাল ক্যাম্প 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy