ঈশ্বরদীতে ২৮ কৃষক পেল ক্ষতিপূরণ চেক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় অস্থায়ীভাবে চাষ আবাদকারী কৃষকদের ফসলের ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে

2023-03-13T17:57:15+00:00
2023-03-13T18:04:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে ২৮ কৃষক পেল ক্ষতিপূরণ চেক
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৫:৫৭ পিএম  আপডেট: ১৩.০৩.২০২৩ ৬:০৪ পিএম  (ভিজিট : ১৭১)
X


রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় অস্থায়ীভাবে চাষ আবাদকারী কৃষকদের ফসলের ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই চেক প্রদান করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস। 

চেক প্রদানের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস তার বক্তব্যে বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা অনেক আগে হলেও ইতিপূর্বেও কিছু কৃষক ক্ষতিপূরণ পেলেও পরবর্তিতে প্রায় ৪ বছর ক্ষতিপূরণ দেওয়া বন্ধ ছিল। কৃষকরা অনেক আন্দোলন সংগ্রাম করে পরবর্তিতে মামলা হয়। ৪ বছর মামলা চলার পর হাইকোর্ট কৃষকদের পক্ষে রায় প্রদান করলে আজ ১৩ মার্চ ২৮ জন কৃষকদের মাঝে ৮৪ লাখ টাকার চেক প্রদান করা হয়। 

কৃষকদের পক্ষে কৃষক আখতারুজ্জামান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। 

চেক প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশন ভূমি টি এম রাহসিন কবির, প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আ ত ম শহিদুজ্জামান নাসিম, পাকশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু প্রমুখ। 

উল্লেখ্য যে, ইতিপূর্বে ৩১৪ জনকে সর্বমোট বিশ কোটি পঁচিশ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

বাবু/ এনবি




  বিষয়:   কৃষক  ক্ষতিপূরণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy