প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৬:৪৬ পিএম (ভিজিট : ২৩২)

X
‘তুচ্ছ নয় রক্ত দান, বাঁচাতে পারে একটি প্রাণ’ এ শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজে ‘মোহিনী কিশোর ব্লাড ডোনারস’ ক্লাবের কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিউল হাসান জিহাদকে সভাপতি এবং ইয়াসমিন আক্তারকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার প্রতিষ্ঠানের সম্মেলনকক্ষে সংগঠনের প্রধান উপদেষ্টা ও শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ’র সভাপতিত্বে এ কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. অবিদ মিয়া, সংগঠনের উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক মো. কামরুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, প্রভাষক আবরার কবির, সংগঠনের সভাপতি ফরহাদ কাজী, সাধারণ সম্পাদক অলি-উল্লাহ, রাহিম চৌধুরী প্রমুখ।
বাবু/জেএম