বীর মুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক ক্রিকেট লীগের ফাইনাল সম্পন্ন

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক আন্তঃউপজেলা ক্রিকেট লীগের ফাইনাল-২০২২ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল

2023-03-13T18:54:17+00:00
2023-03-13T18:54:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বীর মুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক ক্রিকেট লীগের ফাইনাল সম্পন্ন
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৬:৫৪ পিএম   (ভিজিট : ২৩৭)
X

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক আন্তঃউপজেলা ক্রিকেট লীগের ফাইনাল-২০২২ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ক্রিকেট একাদশকে হারিয়ে বাছিরপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়।

শনিবার (১৩ মার্চ) সকালে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিকেলে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান। 

কোয়াব জুড়ী শাখার সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির আহমেদ তানিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক। তৈয়বুন্নেছা কালাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান মো. রুয়েল উদ্দিন ,বিভাগীয় ক্রিকেট টিমের কোচ রাসেল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, কোয়াবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ চৌধুরী প্রমুখ।

বাবু/জেএম




  বিষয়:   ফাইনাল  সম্পন্ন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy