উকিল মুন্সি স্মৃতিকেন্দ্র উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নেত্রকোনার মোহনগঞ্জে মরমী বাউল সাধক উকিল মুন্সি স্মৃতিকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। উপজেলার তেথুলিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামে রবিবার বাউল

2023-03-13T19:14:14+00:00
2023-03-13T19:19:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মোহনগঞ্জ
উকিল মুন্সি স্মৃতিকেন্দ্র উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৭:১৪ পিএম  আপডেট: ১৩.০৩.২০২৩ ৭:১৯ পিএম  (ভিজিট : ২০৫)
X

নেত্রকোনার মোহনগঞ্জে মরমী বাউল সাধক উকিল মুন্সি স্মৃতিকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। উপজেলার তেথুলিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামে রবিবার বাউল সাধক উকিল মুন্সি স্মৃতিকেন্দ্র উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এ উপলক্ষে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভায় প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। 

মোহনগঞ্জের ভারপ্রাপ্ত ইউএনও মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি,  হাবিবা রহমান খান শেফালী এমপি, বাংলা একাডেমির মহা পরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা, নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক অমিনেশ সোম, অতিরিক্ত পুলিশ সুপার ফকর উদ্দিন জুয়েল, মোহনগঞ্জ পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, তেথুলিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসানের ঐকান্তিক প্রচেষ্টায় ২০২০ থেকে শুরু হয় বাউল সাধক উকিল মুন্সি স্মৃতিকেন্দ্রের নির্মাণ কার্যক্রম। যার ব্যয় ধরা হয় ২৮ কোটি টাকা। রবিবার আনুষ্ঠানিক ভাবে এই সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী।

উকিল মুন্সির স্মৃতিরক্ষা এবং সমাধিস্থল সংরক্ষণ প্রকল্পে নেত্রকোনার মোহনগঞ্জে জৈনপুর গ্রামে স্মৃতি সমাধি, ব্রিজ, সড়ক, ভূমি অধিগ্রহণসহ নানা কাজে ২৮ কোটি টাকার এ প্রকল্পে একাডেমি ভবন, সমাধিস্থল সংস্কার, সীমানা দেয়াল, সংগ্রহশালা ও উকিল মুন্সী চত্বর নির্মাণ কাজ সম্পন্ন হলেও উকিল মুন্সীর বসতবাড়িগামী জৈনপুরে আড়াই কিলোমিটার রাস্তা, মরা বেতাই নদীতে ব্রিজ নির্মাণকাজও চলছে। উকিল মুন্সি সমাধিস্থলে ভক্ত ও দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বেতাই নদীতে আরো দুটি ব্রিজ নির্মাণ এবং উকিল বাজার হতে উকিল মুন্সী সমাধিস্থলে সহজে পৌঁছতে আরেকটি ব্রিজ নির্মাণ প্রক্রিয়াধীন।

এ উপলক্ষে উকিল মুন্সির স্মরণে বাউল উৎসব শুরু হয়েছে। উকিল মুন্সির স্মরণে বাউল উৎসব উদযাপন পরিষদ ও উকিল মুন্সি স্মৃতি পরিষদ এই বাউল উৎসবের আয়োজন করেছে। এর আগে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি মোহনগঞ্জে নবনির্মিত শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন।
 
মোহনগঞ্জের কৃতি সন্তান সাজ্জাদুল হাসানের ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্রটি শনিবার (১১ মার্চ)প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।

এ সময় সাজ্জাদুল হাসান ছাড়াও সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, হাবিবা রহমান শেফালী এমপি, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy