তেজগাঁওয়ে বস্তিতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর তেজগাঁওয়ে একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট

2023-03-13T20:47:12+00:00
2023-03-13T20:47:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তেজগাঁওয়ে বস্তিতে অগ্নিকাণ্ড
নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৮:৪৭ পিএম   (ভিজিট : ১৫০)
X

রাজধানীর তেজগাঁওয়ে একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট কাজ করছে। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৫২ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ সন্ধ্যা ৭টা ৫২ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রোলিং মিল বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট গেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন খবরও আমদের কাছে আসেনি।

বাবু/জেএম




  বিষয়:   তেজগাঁওয়ে  বস্তিতে  অগ্নিকাণ্ড 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy